1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা কমিটি গঠন পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ইউএনও’র অভিযান,জরিমানা ৫০হাজার ‎সিংগাইরের স্কুলে সিসিটিভিতে ধরা পড়ল শিক্ষার্থীদের আপত্তিকর ঘটনা, অভিভাবকদের মাঝে উদ্বেগ ‎কমলনগরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন খুলনার শিল্প সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন বুলবুল আহমেদ পটিয়ায় ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের লটারি ড্র অনুষ্ঠিত, উদ্বোধনী ম্যাচ ১৯ জুন চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

reporter এস এম শাহ আলম,বরিশাল
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে মাটির কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের গুনগত মান বৃদ্ধি ও অগ্রগতি বাড়াতেই কাজ পরিদর্শনে এসেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। দায়িত্ব গ্রহণের পর মেহেন্দিগঞ্জ উপজেলার টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের উন্নয়নমূলক কাজ এই প্রথম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
সকালে জাঙ্গালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামীণ সড়কের কাজ
​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজিব আহসান কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাবুদ্দিন আজাদ সহ জনপ্রতিনিধি,প্রশাসন ও স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com