1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎কমলনগরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা কমিটি গঠন পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ইউএনও’র অভিযান,জরিমানা ৫০হাজার ‎সিংগাইরের স্কুলে সিসিটিভিতে ধরা পড়ল শিক্ষার্থীদের আপত্তিকর ঘটনা, অভিভাবকদের মাঝে উদ্বেগ ‎কমলনগরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন খুলনার শিল্প সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন বুলবুল আহমেদ পটিয়ায় ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের লটারি ড্র অনুষ্ঠিত, উদ্বোধনী ম্যাচ ১৯ জুন চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

‎কমলনগরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন

reporter ‎আহাম্মদ শরীফ, কমলনগর(লক্ষ্মীপুর) 
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ

‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির নতুন সদস্য সচিব মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী মো. ইলিয়াস হোসেন । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই নতুন কমিটি গঠন করা হয়। গত ১৪ই জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিসিয়াল প্যাডে অনুমোদিত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাহাত উজ জামান, সদস্য সচিব মো. ইলিয়াছ হোসেন।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজুলর রশিদ। এছাড়াও কমিটিতে স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রতিনিধি  ছাত্রদলের কমলনগর উপজেলা আহবায়ক সাজ্জাদুর রহমান সাজুকে সদস্য করা হয়েছে।

‎​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ক্রীড়াঙ্গনে যে স্থবিরতা রয়েছে, তা কাটিয়ে উঠতেই জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইন মেনে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
‎​নবগঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করে কমলনগরের ঝিমিয়ে পড়া ক্রীড়া কার্যক্রম সচল করা, স্থানীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com