কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় এক সাংবাদিকসহ তিনজনের বিরূদ্ধে সংবাদ পত্রে নিউজে করে ক্যরিয়ার ধ্বংস করার হুমকি দিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে আল আমিন নামে এক মাদ্রাসা ছাত্র।
ভূক্তভোগী ছাত্র চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিন কুমিল্লা আলিয়া মাদ্রাসার কামিল প্রথম বর্ষের ছাত্র জানায়, অভিযুক্ত নুর হোসেন রাজিব তার ফুফাতো ভাই। নুর হোসেন রাজিব ফোন করে তাকে রবিবার রাত ৮টায় মিয়াবাজারে রনির মোটরসাইকেল গ্যারেজে যেতে বলে। কিছুক্ষণ পর রনির গ্যারেজে গেলে উপস্থিত সাংবাদিক পরিচয় দেওয়া মোঃ আবুল বাশার রানাসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি ঘটনার অনেকগুলো প্রমান তাদের কাছে রয়েছে বলে জানায়। তাদেরকে ৩ লক্ষ টাকা প্রদান না করলে সংবাদ পত্রে নিউজ করে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করে। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, অভিযুক্ত মোঃ আবুল বাশার রানা কালের কণ্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি।
ঘটনার এক পর্যায়ে সাংবাদিক পরিচয় দেয়া অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি জোর জবরদস্তি করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং সেটি আনলক করার জন্য তাকে চাপ প্রয়োগ করে। আল আমিন ফোন আনলক করিতে অস্বীকৃতি জানালে সাংবাদিকরা শার্টের কলার চেপে ধরে টানা হেঁছড়া করে অপমান অপদস্ত করে, মোবাইল ফোন ফ্লাশ দেয়ার চেষ্টা করে এবং এ বিষয়ে উচ্চবাচ্য করলে ক্যারিয়ার ধ্বংস করার হুমকি দিয়ে মোবাইল নিয়ে চলে যায়। এ সময় আল আমিন জানায়, উল্লিখিত বিষয়ে নূর হোসেন রাজিব, মোঃ রনি এবং সাংবাদিক আবুল বাশার রানাসহ ৩জনের নাম উল্লেখ চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করা হয়েছে।
১৫ জুন, সোমবার ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করার পর এলাকায় ব্যপক চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক নুর নবী সোমবার সন্ধ্যায় জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডেকেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।