আগামী ১৭ জুন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগতম জানিয়েছেন ০১ নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এবং পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য বুলবুল আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন এ অঞ্চলের মানুষের জন্য আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি ০১ নং রহিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং শ্রীমঙ্গলে তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগতম জানান।