বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রুহিয়া ক্যাথলিক মিশনে আয়োজিত বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন রুহিয়া উপজেলা শাখার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাস রায়, সহ-সভাপতি পিযুস সরকার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাব্রিয়েল দাস, সহ-সাধারণ সম্পাদক নিখিল দাস, সাংগঠনিক সম্পাদক জগদিশ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাইকেল রায়, কোষাধ্যক্ষ দিলিপ দাস, আইন বিষয়ক সম্পাদক আকাশ দাস, রতন রায় দপ্তর সম্পাদক, সুরেন দাস প্রচার সম্পাদক, দুলালি রায় সংস্কৃতি সম্পাদক, চিত্র দাস যুব বিষয়ক সম্পাদক, ফলিন দাস ধর্ম বিষয়ক সম্পাদক, আন্না সরকার মহিলা বিষয়ক সম্পাদক ও সুকল মার্ডি, প্রদিপ কুমার রায়, জাসিন্তা টুডু সদস্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া ক্যাথলিক মিশনের ফাদার রবিকৃস্কু ও পিটার সরেন। সভায় সভাপতিত্ব করেন রুহিয়া ক্যাথলিক মিশনের পাল পুরোহিত বেঞ্জামিন হাঁসদা।
বক্তারা বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন কাজ করে যাবে। একই সঙ্গে সদস্যদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে নবগঠিত রুহিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করে খ্রিস্টান সমাজের উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।