1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎সিংগাইরের স্কুলে সিসিটিভিতে ধরা পড়ল শিক্ষার্থীদের আপত্তিকর ঘটনা, অভিভাবকদের মাঝে উদ্বেগ ‎কমলনগরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন খুলনার শিল্প সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন বুলবুল আহমেদ পটিয়ায় ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের লটারি ড্র অনুষ্ঠিত, উদ্বোধনী ম্যাচ ১৯ জুন চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ বিরলে সরকারি জমিতে থাকা ইউক্লিপ্টাস গাছ কর্তনের সময় আটক প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন মাওলানা আবু হানিফা চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

গতকাল ১৫ জুন সোমবার সন্ধ্যায় রমনা চাইনিজ রেস্টুরেন্টে মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন বেপারী। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লার সঞ্চালনায় সংগঠনের সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও নতুন কমিটি গঠন বিষয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক ও পূর্বের ধারাবাহিকতায় ইউনিয়ন অনুযায়ী উপ-কমিটি গঠন করে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপদেষ্টা পরিষদের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাতের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, জুলাই আগস্ট অভূত্থান এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সমিতির কার্যক্রম কিছুটা স্থবির থাকলেও আগামী দিনে আবার যথাযথভাবে কার্যক্রম চলমান থাকবে সেই ধারাবাহিকতায় এই কার্যনির্বাহী কমিটির সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির সদস্য এডভোকেট মোঃ ইউনুস আলী রবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নী জেনারেল নিযুক্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com