অবিলম্বে জাতীয় নবম পেস্কেলের গেজেট প্রকাশ এবং বেসিক (মূল বেতন) ১০০% কার্যকরের দাবিতে ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেডভুক্ত) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি মোঃ আজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন এর সঞ্চালনায় বক্তারা দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ১১ বছর যাবৎ নিম্ন আয়ের কর্মচারীদের বেতন না বাড়ায় বর্তমানে সবচেয়ে অবহেলিত ও কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় বৈষম্য দূর করতে এবং নিম্নআয়ের কর্মচারীদের স্বস্তি দিতে অবিলম্বে জাতীয় নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা এখন সময়ের দাবি।
সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করা হয় এবং একই সাথে আমাদের মূল বেতন (বেসিক) ১০০% কার্যকর করা হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হতে পারে বলেও সভায় ইঙ্গিত দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ মোজাফফর হোসেন বাবুল, সহ-সভাপতি মোঃ মুনছুর আলী, হুমায়ুন কবির, মোঃ হেলাল উদ্দিন, আবুল হাশেম শান্তি, অজিউল্লাহ, কামাল মল্লিক, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ রিপন মিয়া, যুগা সাধারণ সম্পাদক খন্দকার আক্কাস, শিপন মিয়া, মোঃ মনির হোসেন, আব্দুর রব, মোঃ সেলিম, মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, মোঃ মামুন মোল্লা, মোঃ মাহবুব হোসেন সিকদার, মোঃ শাহ আলম, রুহুল কুদ্দুছ, শামীম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিন্টু, মোঃ তোফাজ্জল হোসেন নাজির, মোঃ আলাউদ্দিন, মোঃ সজিব মোঃ মোয়াজ্জেম হোসেন, আবুল হাসেম, আবুল কাশেম, মনোহর আলী, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল লিটন, মোঃ সেলিম, প্রচর সম্পাদক মোঃ লিটন, মোঃ রিয়াদ, সোহানুজ্জামান তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক মীনা আক্তার, নাসরিন আক্তার, কার্যকরী সদস্য মোঃ শিপন-২, আঈনুল ইসলাম, ওবায়দুর রহমান, মোঃ রমজান আলী রনি সহ প্রমুখ। এসময় বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে নবম পে-স্কেল ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেলের প্রথম ধাপে ১০০% কার্যকরের দাবি জানান।