1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবিলম্বে ৯ম পেস্কেলের গেজেট ও বেসিক ১০০% কার্যকরের দাবি ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমান’র কর্মসূচি, আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে, কর্মসূচী পালন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু

reporter গোপালগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের ১২নং উলপুর ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল এর উদ্যোগে শনিবার (১৩ জুন ২০২৬) সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রাম/ মহল্লার সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চেয়ারম্যান বাবুল মোল্লা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ইউনিয়নের ১৩টি গ্রামের প্রতিটি রাস্তা, মাঠ,ঘাট এবং নদীর পাড়ে পর্যায়ক্রমে আরও ব্যাপকভাবে গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারম্যান কামরুল হাসান বাবুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আমার পরিষদের সকলে মিলে মাঠপর্যায়ে কাজ করছি। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি এলাকায় সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।”

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের সড়কগুলো সবুজে ঘেরা হবে এবং পরিবেশের উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com