রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ঋষি আশ্রম থেকে অপহৃত ও ধর্মান্তরিত এক তরুণী উদ্ধারের ঘটনায় রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া বাজারে ক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজস্থলী উপজেলার হেফাজত ইসলাম ও সর্বস্থরের জনসাধারণ । তরুণীকে ইসলাম ধর্ম গ্রহণের পর আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রতিবাদগুলো করা হয়।
সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে সমাবেশ আজ শনিবার সকাল ১১ টায় বাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। অনুষ্টিত সমাবেশে হেফাজত ইসলামের যুগ্ন মহা সচিব মাওলানা মীর ইদরীস নদভী চার দিনের আলটিমেডাম দিয়ে বলেন, চার দিনের ভিতরে বাঙ্গালহালিয়াতে সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের মদতদাতা সন্ত্রাসী ও ইসলাম বিরুধী শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ কে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার বিষয়ে কথা বলেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন হেফাজত ইসলাম।
দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার ঋষি আশ্রম থেকে পুলিশ তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে আদালতে হাজির করা হয় এবং ঘটনাটি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
ধর্মান্তরিত হওয়ার পরও তরুণীকে প্রায় দুই মাস যাবৎ ঋষি আশ্রমে আটকে রাখা এবং বিভিন্ন হেনস্তার অভিযোগ তুলে রাজস্থলী উপজেলা হেফাজত ইসলামের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল বিভিন্ন প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।