1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবিলম্বে ৯ম পেস্কেলের গেজেট ও বেসিক ১০০% কার্যকরের দাবি ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমান’র কর্মসূচি, আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে, কর্মসূচী পালন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

reporter শরীফ কাইয়ূম; মুকসুদপুর
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি   বৃক্ষরোপণ কর্মসূচি” এর উদ্বোধন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, উপজেলার দক্ষিণ জলিরপাড়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় দক্ষিণ জলিরপাড় হতে গজারিয়া রাস্তায় ৩০০ টি তালের চারা, ১০০ টি সোনালীর চারা, ১০০ টি নিমের চারা রোপন করা হয়।এছাড়াও উপজেলার ১৬ টি ইউনিয়নে এ বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারী, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগার মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায়, গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিক নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের উপজেলার ১৬ টি ইউনিয়নেই গাছের চারা রোপন কার্যক্রম চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০ টি চারা রোপন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com