1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় ২২(বাইশ) বোতল অবৈধ মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

পদ্মা সেতু দক্ষিণ থানাধীন সাহেদ আলী গোমস্তা কান্দি সকিনস্থ ধৃত আসামী জসিম খলিফা(৪৪) এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর গতকাল  মঙ্গলবার ইং ১৪/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ০৩:২৫ ঘটিকার সময় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উক্ত এলাকা থেকে এক ব্যক্তির হেফাজত থেকে ২২(বাইশ) বোতল নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট অপরাধে ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

১৪/০৪/২০২৬ ইং তারিখ রাত অনুমান ০৩:২৫ ঘটিকায় পদ্মা সেতুর দক্ষিণ থানার একটি চৌক আভিযানিক টিম, এসআই(নিঃ)/ এ,কে,এম সাইদুজ্জামান, বিপি-৭৯১৩১৫১৩২৯, এএসআই(নিঃ)/ মোঃ রোমান খাকী, বিপি-৮২০৭১১৬৮৩০, কং/৫৮৮ রাজিব মোল্লা, বিপি-৯৩১২১৪৮৯৬৪, কং/৬৩২ কামরুল ইসলাম, বিপি- ৯৩১৩৩১৬৩৬৮৯, কং/১০১২ নাঈম, বিপি-০২২৩২৪৫০৩৯ (এসএএফ) কর্মস্থল- পদ্মা সেতু দক্ষিন, জেলা- শরীয়তপুর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পদ্মা সেতু দক্ষিণ থানাধীন সাহেদ আলী গোমস্তা কান্দি সকিনস্থ ধৃত আসামী জসিম খলিফা (৪৪) এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর আসামী ১। জসিম খলিফা (৪৪), পিতা-দাদন খলিফা, সাং-সাহেদ আলী গোমস্তা কান্দি, থানা-পদ্মা সেতু দক্ষিণ, জেলা- শরীয়তপুর। এর হেফাজত হইতে ২২ (বাইশ) বোতল অবৈধ Eskuf Syrup সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের নাম-ঠিকানা-১। নূরুল ইসলাম (৫৫), পিতা- মৃত- খবির মোল্লা, সং- শাহেদ আলী গোমস্তা কান্দি, থানা- পদ্মা সেতু দক্ষিণ, জেলা-শরীয়তপুর।

উদ্ধারকৃত আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনার গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে শরীয়তপুর এর পদ্মা সেতু (দক্ষিণ)থানার, এফআইআর নং-১১, তারিখ-১৪ এপ্রিল,২০২৬; জি আর নং-৬৪, তারিখ- ১৪ এপ্রিল, ২০২৬; সময় ০৯:১৫ ঘটিকা। ধারা- ৩৬(১) সরণির ১৪ (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.