1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

‎সিংগাইরে সাংবাদিকদের সম্মানে সাত্তার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ দেখেছেন

‎মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাংবাদিকদের সম্মানে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গত ১৫ মার্চ সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার শহীদ রফিক স্মরণীতে অবস্থিত প্যারামাউন্ট টাওয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক রাকিবুল হাসান বিশ্বাস, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ মিজানুর রহমান বাদল, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আতাউর রহমান, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক মোঃ ইয়াকুব মোল্লা, দৈনিক বাংলাবাজার পত্রিকার সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম এবং দৈনিক ঘোষণার সাংবাদিক মোঃ বশির আহমেদসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকদের সম্মান ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যেই সাত্তার ফাউন্ডেশন এই ইফতার মাহফিলের আয়োজন করেছে। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন এবং তারা এমন আয়োজনকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.