1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বিদেশে চাকরি দেয়ার ফাঁদ প্রতারণায় নিঃস্ব রাজশাহীর অনেক পরিবার

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

রাজশাহীতে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিউজিল্যান্ড, লাওস ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জেলার মোহনপুর ও বাগমারা উপজেলার সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় থানায় একাধিক লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি ভুক্তভোগীরা গত ২৬ ফেব্রুয়ারি রাজশাহীর একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা জানান, বিদেশে পাঠানোর নামে তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকারও বেশি প্রতারণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রণব কুমার সাহা বলেন, প্রায় এক বছর আগে তার পরিচয় হয় ভুট্টো মৃধার সঙ্গে। ভুট্টো নিজেকে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চক বিরহী গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে দাবি করেন, তিনি মেরিন ইঞ্জিনিয়ার মশিউর রহমানের হয়ে কাজ করেন এবং তার মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবস্থা করা সম্ভব।

পরে ১৪ লাখ টাকার চুক্তিতে নিউজিল্যান্ডে পাঠানোর প্রস্তাব দেওয়া হলে চারজনের কাছ থেকে ১০ লাখ টাকা অগ্রিম নেওয়া হয়। তাদের নামে আলাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্রও করা হয়। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে জানা যায়, দেওয়া কাগজপত্র সম্পূর্ণ জাল। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

অনুসন্ধানে জানা গেছে, মোহনপুর উপজেলার চক বিরহী এলাকায় আরও অনেক মানুষ একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদ জানান, প্রায় ছয় মাস আগে তাকে এশিয়ার লাওস দেশে পাঠানোর প্রলোভন দেখান মশিউর রহমানের বড় ভাই মতিউর রহমান। তিনি কেশরহাট ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার কথায় বিশ্বাস করে ৪ লাখ টাকার বিনিময়ে কালামসহ কয়েকজন লাওসে যেতে সম্মত হন। পরে ১২ জনকে ওই দেশে পাঠানো হলেও সেখানে গিয়ে তারা কোনো কাজ পাননি। নানা দুর্ভোগের পর তারা দেশে ফিরে আসেন।রাজনৈতিক বিশ্লেষণ

এদিকে, কম্বোডিয়ায় কাজের প্রলোভন দেখিয়ে চার যুবকের কাছ থেকে ৩২ লাখ টাকা নেওয়ার অভিযোগে মোহনপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সামিম পাঠান জানান, পলাশ হোসেন নামে এক ব্যক্তি তাকে কম্বোডিয়ায় কম্পিউটার অপারেটরের চাকরি দেওয়ার কথা বলেন। পরে সামিমসহ চারজন মিলে তাকে ২৪ লাখ টাকা দেন। দুই মাস পর তাদের কম্বোডিয়ায় পাঠানো হলেও সেখানে গিয়ে তারা জানতে পারেন, চাকরির ভিসা নয় বরং ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় দালালরা তাদের অন্যত্র নিয়ে বিক্রি করে দেয়। পরে প্রায় ৮৭ দিন আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে আরও ৮ লাখ টাকা আদায় করা হয়। পরিবারের সহায়তায় সেই টাকা পরিশোধ করার পর তারা দেশে ফিরতে সক্ষম হন।

দেশে ফিরে অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে উল্টো গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় পলাশ হোসেন, তার বাবা আনছার আলী ও মা মার্জিয়া বিবিকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, মোহনপুর ছাড়াও বাগমারা উপজেলার বাইগাছা ও সাঁইপাড়া এলাকার বহু মানুষের কাছ থেকেও বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। অনেক ভুক্তভোগী সামাজিক কারণে প্রকাশ্যে কথা বলতে চাননি। এতে অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

অভিযুক্ত ভুট্টো মৃধা অভিযোগের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, তিনি ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছেন এবং এজন্য সময় প্রয়োজন। তার দাবি, প্রথমে মেরিন ইঞ্জিনিয়ার মশিউর রহমানের মাধ্যমে এবং পরে জয়পুরহাটের কালাই উপজেলার এক ব্যক্তির সঙ্গে কাজ করেছেন।

ইঞ্জিনিয়ার মশিউর রহমান বর্তমানে আন্টার্কটিক মহাসাগরে একটি জাহাজে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি প্রতিবেদককে ব্লক করে দেন।

অভিযোগের বিষয়ে কেশরহাট ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মতিউর রহমান বলেন, বিদেশে লোক পাঠানোর কাজে তিনি সরাসরি জড়িত নন। তবে একটি গ্রুপ পাঠানোর ক্ষেত্রে সমস্যা হয়েছে বলে স্বীকার করেন। তার দাবি, ভুট্টো মৃধা তার নাম ব্যবহার করে প্রতারণা করেছে। যাদের সমস্যা হয়েছে তাদের নিজ খরচে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন বলেও জানান।

মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী বলেন, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার বিষয়ে দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা বিনতে আখতার বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমার জানা ছিল না। কেউ যদি এ ধরনের অপরাধে জড়িত থাকেন, তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আইন বিশেষজ্ঞদের মতে, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, জাল কাগজপত্র তৈরি এবং প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর চেষ্টা করা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব সাত বছর কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.