1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

রাজশাহীতে বিছানায় সাংবাদিকের স্ত্রীর মৃতদেহ, স্বামীকে আহত অবস্থায় উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কামাল মালিক নামের ওই সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

কামাল মালিক নিহত স্ত্রীর নাম রওশন আরা (৫০)। কামাল মালিক নামে সাংবাদিকতা করেন। বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ডাক বিভাগে কর্মরত রয়েছেন। শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন।

শুক্রবার সন্ধ্যার পর এ বাসা থেকেই স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় প্যাচানো ছিল। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম আছে। তিনি ড্যামফিক্স পান করেছেন। তার শারীরীক অবস্থা সংকটাপন্ন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা বাড়ি যান। সেখানে মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও জানি না। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। সিআইডির ক্রাইম সিনও এসেছে। তারা কাজ করছেন। কীভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। এখনও মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.