1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, তিন গ্রামের পাঁচ হাজার মানুষের যাতায়াত দুর্বিষহ

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-এর ওপর দিয়ে বয়ে যাওয়া নীলকমল নদী-র উপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো স্থানীয় মানুষের নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে। নড়বড়ে এই সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কুটিচন্দ্রখানা ও সাবেকছিট মহলের হাবিবপুর গ্রামসহ আশপাশের অন্তত তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াত করছেন।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর একাধিক বাঁশের চরাট ভেঙে গেছে। কোথাও কোথাও বড় বড় ফাঁক তৈরি হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সাঁকোটি পিচ্ছিল হয়ে পড়ে, ফলে পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা নিত্যদিনের। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। ইতোমধ্যে একাধিক ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, চাঁদনি, মেঘলা ও আবু বক্কর সিদ্দিক বলেন, ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকোটিই তাদের যাতায়াতের একমাত্র ভরসা। বাজারে যাওয়া, স্কুল-কলেজে যাতায়াত, এমনকি চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রেও এই সাঁকো ব্যবহার করতে হয়। অসুস্থ রোগী পারাপারের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে অনেক সময় রোগীকে কাঁধে বা খাটিয়ায় করে ঝুঁকি নিয়ে পার করাতে হয়।

স্থানীয় শিক্ষার্থী অনিক ও আশিক জানান, প্রতিদিন এই সাঁকো দিয়েই তাদের স্কুল ও কলেজে যেতে হয়। বর্ষা মৌসুমে কিংবা ভোরবেলা কুয়াশার সময় সাঁকো পার হওয়া আরও বিপজ্জনক হয়ে ওঠে। প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হন। দ্রুত সাঁকোটি মেরামত করা হলে শিক্ষার্থীদের যাতায়াত অনেকটাই নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন ও রশিদ হারুন জানান, বাঁশের সাঁকোটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি ইউনিয়ন পরিষদের আলোচনায় এসেছে। প্রাথমিকভাবে মেরামতের উদ্যোগের পাশাপাশি সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান বলেন, নীলকমল নদীর ওই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ সাঁকোটি মেরামত কিংবা সেখানে একটি নতুন স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.