1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩ দেখেছেন

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রশিদ রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে।আব্দুর রশিদ উক্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়,গত  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুজাইল গ্রামে ডেভিলহান্ট ফেইজ-২ অভিযান চালায় স্থানীয় থানা পুলিশ। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফফার বলেন, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি হার্ট অ্যাটাকে দ্রুত মারা যান।

নওগাঁ জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের মৃত্যুর খবরটি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.