1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কুমিল্লা সীমান্তে বিজিবি’র বড় অভিযান: ট্রাকসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২ দেখেছেন

​কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ও একটি ট্রাক আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত এসব মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ৫৬ লক্ষ ৫২ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (০৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) দুটি বিশেষ টহল দল পৃথক অভিযান চালায়। ​শিবেরবাজার বিওপি’র আওতাধীন ‘পালপাড়া’ এলাকায় ও বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের মাধ্যমে ‘চাঁনপুর জোড়া ব্রীজ’ এলাকায় এই অভিযান চালায়।
​অভিযানে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে বিজিবি সদস্যরা একটি ট্রাকসহ ​ভারতীয় উন্নত মানের শাড়ি,​জিরা ও বাসমতি চালসহ ​বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেন
১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ট্রাক ও মালামালের সর্বমোট মূল্য ৫৬,৫২,৬০০,  ৫৬ লক্ষ ৫২ হাজার ৬০০ টাকা।
নিয়ম অনুযায়ী জব্দকৃত মালামাল দ্রুত কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.