নিজস্ব প্রতিবেদক: গতকাল ০২ জুন , রবিবার বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের সম্মানিত জীবন সদস্য পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম মহোদয়ের সাথে বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. লোকমান হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মোঃ মতিউর রহমান। এ সময় তারা কুশলাদি বিনিময়ের পাশাপাশি নব-নিযুক্ত সচিব মহোদয়ের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাফল্য ও সর্বাঙ্গিন কল্যান কামনা করেন।