1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চট্টগ্রাম সাতকানিয়া ছদাহা মিঠার দোকানে খুন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম সাতকানিয়া ছদাহা মিঠার দোকানে খুন।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক লোহাগাড়া:- চায়ের দোকানে ১৭ টাকার জেরধরে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এনামের ছোট ভাই খুন।

২৮শে মে (মঙ্গলবার) দুপুরে প্রকাশ্যে মিঠার দোকান এলাকায় রায়হান, সোহাগ,সাইফুল নামে তিন কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে খুন করা হয় বলে নিশ্চিত করেন নিহতের বড় ভাই এনাম।

নিহত মাহমুদুল হক উপজেলার ছদাহার ৫নং ওয়ার্ডের বদিউল আলমের ছেলে, আহত জেয়াবুল তার আপন ভাই।
নিহত মাহমুদুল হক আজিমপুর একটি মৎস ঘেরে দিনমজুরের কাজ করেন।

শুধু নিহত মাহমুদুল হক হত্যাকান্ডের শিকার তা নয় তার অপর ভাই সিএনজি চালক জেয়াবুল হকও ঘটনায় আহত হয়ে জীবন – মৃত্যুরদোলাচলে।

এদিকে নিহতের পিতা মো: বদিউল আলম বলেন,গত পরসু আজিমপুর এলাকার গ্রাম্য দোকান ফেরদৌসের চায়ের দোকানে নিহত মাহমুদুল হক ১৭টাকার চা নাস্তা খায়,পরে ভাংতি না থাকার কারণে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পরে টাকা ভাংতি করে দিয়ে দেয়।

এদিকে টাকা আদায়ের পরে দোকানদার ফেরদৌসের ছেলে রায়হান সব জায়গায় নিহত মাহমুদুল হকের বিরুদ্ধে বদনাম করে বেড়ালে মাহমুদুল হকের সাথে কথা বাড়াবাড়ি হয়।

বাড়াবাড়ির একপর্যায়ে রায়হানরা ২৭শে মে (সোমবার)নিহত মাহমুদুল হকের পিতা বদিউল আলমকেও মারধর করতে উদ্যোত হন ওই কিশোর গ্যাংয়ের সদস্য রায়হান,সাইফুল, সোহাগ।

এদিকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন-ঘাতক সাইফুল, রায়হান,ও সোহাগরা স্থানীয় ভাবে বেপরোয়া।
আমি চাই খুনীরা গ্রেফতার হয়ে আইনের মুখোমুখি হোক।

নিহতের বড় ভাই যুবলীগনেতা এনাম,বলেন সাইফুল একই এলাকার সোলাইমানের ছেলে এবং রায়হান চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে, ও সোহাগ একই পাড়ার মৃত আজিজুল হক রাজামিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com