1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

নরসিংদীতে বেনামী ফেসবুক আইডির মাধ্যমে প্রতারণা ও সামাজিক হয়রানি বৃদ্ধি

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২ দেখেছেন

নরসিংদী জেলাজুড়ে সম্প্রতি বেনামী ও ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে প্রতারণা, সামাজিক হয়রানি ও চাঁদাবাজির নতুন ধরণ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন নাম-বেনামে একাধিক ফেসবুক আইডি খুলে ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সমাজসেবকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব ফেসবুক আইডির মাধ্যমে কেউ একজনের প্রশংসা করে পোস্ট দেয়ার কিছুদিন পরই একই ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার শুরু করা হয়। পরে সেই “প্রতিবাদ” বা খণ্ডন” পোস্টের নামে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

এছাড়াও, অনেকেই নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে দল বেঁধে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে এবং ফেসবুক ব্যবহার করে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের হয়রানি করছে। কেউ কেউ আবার নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক সেজে সামাজিক ও রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছে।

নরসিংদীর সচেতন নাগরিকরা বলছেন এভাবে বেনামী ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারণা, মিথ্যা তথ্য প্রচার ও মানহানিকর কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এমন ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সতর্কবার্তা: জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে, কোনো ভুয়া আইডির তথ্য বা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানোর জন্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.