1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

আওলাদে রাসূল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মাদ্দাজিল্লাহুল আলী) এর পৃষ্ঠপোষকতায় এবং আওলাদে রাসূল নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ এরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে “মাইজভান্ডারী ফাউন্ডেশন”-এর উদ্যোগে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মূল্যবান উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম আহমদ খান এবং সঞ্চালনা করেন কবি, ছড়াকার ও সংগঠক সাজ্জাদ আহমদ সাজু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজকল্যাণ সম্পাদক মোঃ মহিউদ্দিন এনায়েত।
বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সৈয়দ নাজমুল হুদা, সিলেট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাফর আহমদ এবং সিলেট মহানগর বৃত্তি পরীক্ষা কেন্দ্রের প্রধান ফরিদা বেগম।
শুরুতে মোঃ আল আমীন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ এমদাদিয়া সিলেট জেলা কার্যকরী সংসদের কর্মকর্তা, শাহপরান (রহ.) থানার কর্মকর্তারা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, তাঁদের অভিভাবকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.