1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদীতে আনারস প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট লেখিকা দীপ্তি ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুলাদীতে আনারস প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট লেখিকা দীপ্তি ইসলাম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ

এস এম জহিরুল ইসলামঃ আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। তার পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের বিশিষ্ট লেখিকা দীপ্তি ইসলাম। তিনি একাধারে উপন্যাসিক, গল্পকার ও সমাজ উন্নয়ন বিষয়ক কলাম লেখক। দৈনিক জনকণ্ঠে তার লেখা প্রকাশিত কলাম নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় রোধে সচেতন করেছে। একাধারে তিনি মুলাদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
দীপ্তি ইসলাম মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে জন্মগ্রহণ করলেও পারিবারিকভাবে দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করেছেন। তার পরও নিজ এলাকার প্রতি তার রয়েছে গভীর ভালবাসা। সেই চেতনা বাস্তবায়নের জন্য এলাকার নারী ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর নানা গুনের কথা প্রচার করছেন। আগামীতে পুনরায় নির্বাচিত হলে স্মার্ট মুলাদী প্রতিষ্ঠা করবেন আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু সেই কথাও জানান দিচ্ছেন জনগনকে।
শহরে বাস করা একজন মানুষ হলেও সেই কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত পায়ে হেটে ঘুরে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে আর চর থেকে চরে।
তার প্রত্যাশা সফিপুর ইউনিয়নে পুরুষের পাশাপাশি সর্বোচ্চ নারীদের ভোট পাবে আনারস প্রতীক। দীপ্তি ইসলাম সকলের প্রতি আহবান জানান ২১ মে সারাদিন আনারস প্রতীকে ভোট দিয়ে মুলাদীর জনগন আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে তৃতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com