1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদীতে আনারসের প্রচারনায় সারা জাগিয়েছেন রিতা খান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুলাদীতে আনারসের প্রচারনায় সারা জাগিয়েছেন রিতা খান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ খাদিজা আক্তার রিতা খান। মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর সহধর্মিণী। ভোটের মাঠে আনারসের প্রচারনায় ইতিমধ্যে ব্যাপক সারা জাগিয়েছেন। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। আনারস প্রতীকের প্রাণী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। তার প্রচারনা চলছে নানা চমকের মধ্যে দিয়ে। সুধীজনরা বলেন মুলাদী উপজেলায় আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু একটি জনপ্রিয় আলোকিত নাম। আগামী নির্বাচনেও জনগন তাকে চায় চেয়ারম্যান হিসেবে। নির্বাচন উপলক্ষে মুলাদীর ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আনারসের পক্ষে চলছে ব্যাপক প্রচার।

সেই প্রচারে মহিলা ভোটারদের মাঝে আলো ছড়িয়ে যাচ্ছেন খাদিজা আকতার রিতা খান। নির্বাচন আচরণবিধি মেনে তিনি প্রতিদিন উপজেলার প্রতিটি ভোটারের কাছে হাজির হচ্ছেন আনারস প্রতীক নিয়ে। ভোট চাচ্ছেন তার জীবন সংগী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর জন্য। বিশেষ করে রিতা খান তার ব্যবহার দিয়ে ইতিমধ্যে জয় করে নিয়েছেন নারী ভোটারদের হৃদয়। আগামী ২১ মে কেন্দ্রে উপস্থিত হয়ে আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন তিনি। মুলাদীর ভোটার মাঠে রিতা খান একটি প্রচারনার মডেল। উপজেলার প্রত্যন্ত এলাকার নারী ভোটাররাও তাকে স্বাচ্ছন্দ্যে গ্রহন করে আনারস প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com