1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

চকরিয়া বিশেষ অভিযানে দস্যুতা মামলার আসমিসহ অস্ত্র ও কার্তুজ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পৃথক বিশেষ অভিযানে দস্যুতা মামলার পলাতক আসামিসহ তিনজনকে গ্রেফতার এবং দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

গত  শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ৫ মিনিটে এসআই (নিঃ) আরকানুল ইসলাম, এএসআই আলাউদ্দিন, এএসআই খলিলুর রহমান, এএসআই রিমন কান্তি দাশ ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চকরিয়া থানার দস্যুতা মামলা নং-২৩, তারিখ-১৬ অক্টোবর ২০২৫, জি.আর. নং-৪৯৬, ধারা ৩৯৪ পেনাল কোড-এর পলাতক আসামি তৌহিদুল ইসলাম (২৪) চিরিংগা মাছ বাজার এলাকায় অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে উক্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তৌহিদুল ইসলাম স্বীকার করে যে, সে উক্ত দস্যুতা ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সাহারবিল ইউনিয়নের উমখালী রাবারডেম আশ্রায়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামতসমূহ:
১। একটি দেশীয় তৈরি একনলা বন্দুক
২। একটি কালো ট্রাভেল ব্যাগে রাখা ০৮ রাউন্ড লেডবল তাজা কার্তুজ

এছাড়া পৃথক আরেকটি অভিযানে ১৯ অক্টোবর ২৫ইং তারিখে ওসি তৌহিদুল আনোয়ারের তত্ত্বাবধানে পুলিশ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আরফাতুল ইসলাম পিতা- রফিকুল ইসলাম, ০১নং ওয়ার্ড,হাজিয়ান ফাঁসিয়াখালী ইউনিয়ন,চকরিয়া (জিআর-৯৯/২২ মামলার আসামি)।
২। আলী আহমদ,পিতা- আবদুল করিম,(২৫) মাতা- গুরুন্যাকাটা, রামপুর, সাহারবিল ইউনিয়ন, চকরিয়া (সিআর-১২৪৯/২৪ মামলার আসামি)।
৩। রমজান আলী (৩৫) পিতা- মৃত বজল আহমদ,ঠুটিয়াখালী পাড়া, বদরখালী ইউনিয়ন, চকরিয়া (এফআইআর নং-১৮, তারিখ-০৯ জুলাই ২০২৫; ধারা ৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) পেনাল কোড-এর ১নং আসামি)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারা বলেন,চকরিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর। অপরাধ দমন ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.