1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মে, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার:পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এ আবদুল মোমেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ১১ মে সন্ধ্যা ৬ টার কিছু পর কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছেছেন।

কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছালে কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও আসন থেকে টানা তৃতীয় বারের অপরাজিত সাংসদ ও দ্বাদশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

এ সময় কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আবছার, মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল করিম মাদুসহ স্থানীয় কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল জানান, এই সফরটি সীমান্ত পরিস্থিতি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করবে।

রবিবার (১২ মে) সকালে সংসদীয় কমিটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এরপর তারা খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে আছেন।

বিকেলে, তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত থাকবেন।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং অন্যান্য বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com