1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

সাভার হাইওয়ে থানায় আটক অটোরিকশা মামলা ছাড়াই টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই হাসেমের বিরুদ্ধে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ দেখেছেন

ঢাকার সাভার হাইওয়ে থানার এসআই হাসেমের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, নিয়মিত অভিযানে আটক করা অটোরিকশাগুলো মামলা না করেই টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এ কাজে এসআই হাসেমের সহযোগী হিসেবে কাজ করছে রতন নামে একজন ব্যক্তি। গতকাল সোমবার (২২/০৯/২৫) তারিখে সাভার হাইওয়ে পুলিশের একটি অভিযানে বেশ কয়েকটি অবৈধ অটোরিকশা আটক করা হয়। কিন্তু আটককৃত গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগ রয়েছে, এসআই হাসেমের নির্দেশে রতনের মাধ্যমে টাকা নিয়ে গাড়ি ছাড়িয়ে দেওয়া হয়।
মো. মহসিন নামের এক অটোরিকশা চালক বলেন, “এসআই হাসেম আমাকে বলেন মামলা দিলে ২ হাজার ৬০০ টাকা জরিমানা দিতে হবে, আর মামলা না নিলে রতনের কাছে ১ হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারি। পরে আমি রতনের কাছে নগদ ৫০০ টাকা ও বিকাশ নম্বরে ৫০০ টাকা পাঠিয়ে গাড়ি ছাড়িয়ে আনি।”
এ বিষয়ে এসআই হাসেম বা সাভার হাইওয়ে থানার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পরিবহন শ্রমিকরা জানান, এর আগেও একই ধরনের অভিযোগ বহুবার উঠেছে।
আইনজীবীরা বলছেন, আটককৃত যানবাহন মামলা ছাড়া টাকা নিয়ে ছেড়ে দেওয়া স্পষ্ট দুর্নীতি এবং দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ঘটনাটি স্থানীয় পরিবহন চালক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.