1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ

চুয়াডাঙ্গায় স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে পাপিয়া খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬, জুলাই দিবাগত রাত ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত মনিরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে টানাপোড়েন চলছিল স্ত্রী পাপিয়ার। বিশেষ করে, ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য মনিরুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার জন্য চাপ প্রয়োগ করছিলেন পাপিয়া। কিন্তু মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া ও কুড়াল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। হত্যার পর নিহতের ছোট ভাই বাদী হয়ে জীবননগর থানায় ভাইপো রাজু এবং ভাবি পাপিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.