1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

খুলনা মহানগর বিএনপির দ্ধি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা: খুলনা মহানগর বিএনপি দ্ধি-বার্ষিক কাউন্সিল – ২৫ এ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির পুর্ব নির্ধারিত তফশিল মোতাবেক আজ ১৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত সাধারণ নেতকর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে এসব মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা। নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক এ্যাড: মাসুদ হোসেন রনি বলেন, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ্যাড: এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু।সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন যথাক্রমে, শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু,হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী। মহানগর বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিল্টন বলেন, ২০২১ সালের ৯ ডিসেম্বর আহবায়ক কমিটি গঠনের পর খুলনা মহানগর বিএনপি দ্ধি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল আগামী ২৪ ফেব্রুয়ারী সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত সন্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ( ভার্চুয়্যাল) ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পুর্ব ঘোষিত তপশিল অনুযায়ী আজ রাত সাড়ে ৯ টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।আগামীকাল ১৮ ফেব্রুয়ারী সকালে যাচাই – বাছাই ও বিকালে প্রত্যাহার করা যাবে।একই দিন সন্ধ্যায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, মুলত দলের ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরীর ৫ থানার ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ ব্যবহার করা হবে।ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এছাড়া সন্মেলন সফল করতে ২১ টি উপ কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.