1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" জন্ম ভূমির ছবি " জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” জন্ম ভূমির ছবি ” জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ

জন্ম ভূমি মা’য়ের মুখ
দেখি নয়ন ভরে ,
মনটা আমার পরে থাকে
জন্ম ভূমির তরে ।

সকাল সন্ধ্যা মা যে আমার
রাখে কোলে তুলে ,
থাকি আমি মা’য়ের কোলে
সকল দুঃখ ভুলে ।

মা’যে আমার বিশ্ব জুড়ে
সকল দেশের সেরা ,
সুন্দর এবং মায়া দিয়ে
মা’ আমার ঘেরা ।

পূব আকাশে সূর্য্যি মামা
আমার মা’য়ের পানে ,
রক্ত রঙ্গিন আলোর মাঝে
খুশির ভেলা আনে ।

আমার মা’য়ের নদীর জল
ঢেউয়ের তালে দুলে ,
মাল্লা মাঝি যায় যে দূরে
নৌকার পাল তুলে ।

আমার মা’য়ের রুপ আছে
ছবির মতো আঁকা ,
নদ নদীতে ভরা যে মা
আছে আঁকা বাঁকা ।

ছয়টি ঋতু বুকে নিয়ে
বছর মা’য়ের কাটে ,
নানান ফসল ভরা থাকে
আমার মা’য়ের মাঠে ।

৫ মে ১৯৯৬ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com