1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আজব এক দেশে ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

আজব এক দেশে !

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪, ৪:৪১ অপরাহ্ণ

জামান ভূঁইয়া

আজব এক দেশ
নাম সোনার বাংলা দেশ
সত্যিই এদেশে এক সময়
সোনা ফলতো
আজ এখানে আর
রুপাও ফলে না ,

নদী মাতৃক এই সোনার বাংলা
তেরশ নদী ছিল এক সময়
এখন নাকি সাতশত মাত্র !
তাও আবার
অনেক নদীতে আর এখন
স্রোত বহে না !

দূষণ আর দখলে
শেষ কত নদী
কয়টার নাম বলবো
বুড়িগঙ্গা শীতলক্ষ্যা তুরাগ
আর ব্রম্মপুত্র !
একেবারে শেষ করে
এখন গিয়েছে অন্য দিকে
তাদের নজর ।

সোনালী আঁশের এই বাংলা
সোনার ফসল ফলতো মাঠে
ফুলে ফলে ভরা থাকতো
গাছ আর তার ডালপালে
ফুলের সুবাস ছড়িয়ে পরতো
সারা গ্রাম বাংলায় ।

মানুষে মানুষের ছিল মধূর
ভাব
তখন ;
তেমন ঝগড়াঝাটি
ছিল না
আর খুন খারাপী ও না
হাসি খুশি সারা বেলা
কেটে যেতো সবার সময় ।

এক হানাদার বাহিনীর
অত্যাচার নির্যাতনের কারণে
এদেশ হলো স্বাধীন
ত্রিশ লক্ষ শহীদের রক্তের
আর দুই লক্ষ মা-বোনের
ইজ্জতের বিনিময়ে !

দেশ উনিষশত একাত্তুর সালে
স্বাধীনতা লাভের পর
আমরা ভাবলাম ;
আর বুঝি অশান্তি থাকবে না
থাকবে না
হিংসা বিদ্বেষ আর
মারামারি হানাহানী
অনাচার অবিচার
থাকবে না অভাব অনটন ।

থাকবেনা মানুষে মানুষের
কোন রকম বৈষম্য
কিন্তু ;
আজ কি দেখছি
স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে
আমরা কি স্বাধীনতার স্বাদ
বুঝতে পারছি ?
না সেই কাঙ্খিত স্বাধীনতা
পালিয়ে গেছে দূরে
বহু দূরে !

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com