মোঃ আতিকুর রহমান মিরন
যাবে তুমি যাবে ভাই
যাবে মোর সাথে,
আমাদের ছোট্ট গাঁ
মুলাদীর ঘাটে।
নদী নালা খাল বিল
চারিদিক ঘেরা,
মাঠ-ঘাটে চাষি ধান
পাখিদের মেলা।
পাখিদের কোলাহলে
ভাঙ্গে মোর ঘুম,
মাঝি ভাই হাল ধরে
ভাটিয়ালি সুর।
মাছ ধরে জেলে ভাই
নদ নদী খালে,
পাকা ধান কেটে নেয়
কৃষক ভাই ঘরে।
শাকসবজি ফলমূল
আছে কত কি,
গোয়ালে খাঁটি দুধ
গাওয়া হাতের ঘি।
জাত ধর্ম সবাই যেন
মোরা ভাই ভাই,
একসাথে থাকি মোরা
হিংসা বিভেদ নাই।
যাবে তুমি যাবে ভাই
যাবে মোর সাথে
আমাদের ছোট্ট গাঁ
মুলাদীর ঘাটে।।