1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

রুপগঞ্জে পুলিশি সখ্যতায় লিখনের রমরমা মাদক কারবারি

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:  তথ্য অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জ উপজেলার বাঘবের সিটি মার্কেট ( ফকির পাড়া ) মানিক হাজীর ছেলে এবং রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমন হাসান খোকনের সহোদর লিখন ওরফে ফেন্সি লিখন পূর্বাচল ফিল্ডের পার্শ্ববর্তী বাঁশঝার ও ফসলি জমিতে অভিনব কায়দায় অবাদে মনোহরী পণ্যের মতো ১ যুগেরও বেশি সময় ধরে অবৈধ ফেন্সি ব্যবসাসহ বিভিন্ন ধরনের মাদক কারবারী করে আসছেন বলে ফেন্সি লিখনের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী বলেন, রুপগঞ্জ থানা পুলিশকে মাসোয়ারা দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্তও মাদকের কারবারি করে যাচ্ছে ফেন্সি লিখন। তারা বলেন পুলিশ – প্রশাসন নীতি ও নৈতিকতার সাথে দায়িত্ব পালন করেননা। পুলিশ মাদক কারবারি থেকে টাকা খায় বলে ফেন্সি লিখনের মত এমন বহু মাদক কারবারি থাকেন পুলিশি ধরাছোঁয়ার বাহিরে। এযেন সরিষায় ভূতের গল্প। মাদক কারবারি প্রতিরোধে পুলিশের নেই কোন ভূমিকা। সরেজমিনে তথ্য অনুসন্ধানে এলাকাবাসীর বিবরণীতে জানা যায়, ফেন্সি লিখন, কখনো ভুট্টা খেতে , কখনো বাগান কিংবা ঝোপঝাড়ে, কখনো মাঠের কোণে, কখনো নিরিবিলি রাস্তার পাশে, কখনো নির্জন বাঁশ ঝাড়ে দিনরাত সমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ সিরাপ বিক্রি করে টাকার পাহাড় গড়ে তুলেছেন। এলাকাবাসীর বক্তব্য এসবই হচ্ছে নীতিহারা পুলিশ সদস্যদের কারণে। এলাকা ও দূর-দূরান্ত থেকে আসা যুবকদের সময় কাটে মাদক কেনা বেচা ও সেবনের মাধ্যমে। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, আশা ও স্বপ্ন পূরণ হচ্ছে না অভিভাবকদের। মাদকের মত নেশার টাকা জোগাতে গিয়ে অনেক অভিভাবক প্রাণ হারাচ্ছে মাদক সেবীদের হাতে। এতে নেই কোন পুলিশি তৎপরতা ও ভূমিকা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, মাদক কারবারি লিখন এর কারণে এই এলাকায় নিয়মিত অপরিচিত বিভিন্ন বয়সী মাদকাসক্তদের আনাগোনা নিয়মিত চলমান থাকায় সচেতন মহল, সাধারণ মানুষ, নিরীহ মানুষ অতিষ্ঠ। মাদক কারবারিকে পুলিশি সহযোগিতার কারণে শক্তিশালী মাদক সেন্ট্রিকেটের বিরুদ্ধে মুখ খুললেই বিপদে পড়তে হয় মাদক বিরোধীদের। এলাকার সচেতন মহলের এক ব্যক্তি কেঁদে দিয়ে বলেন ফেন্সি লিখন ১ যুগেরও বেশি সময় ধরে দাপটের সাথে রমরমা মাদক বাণিজ্য চালিয়ে আসছে। সম্প্রতি মাদক ব্যবসায়ী সফের জেল হাজতে যাওয়ায় একচ্ছত্রভাবে এলাকায় আধিপত্য বিস্তার করে চোরাচালানের মাধ্যমে আসা ফেন্সিডিল ও মাদক খুচরা এবং পাইকারি বিক্রির প্রসার ঘটেছে রূপগঞ্জ থানাসহ আশেপাশের বিভিন্ন এলাকায়। মাদক ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করায় এলাকাবাসী নিষেধ করলেও শুনছেনা কারো কথা মাদক কারবারি লিখন। এলাকাবাসীকে লিখন বলেন, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের অবগত নেই, কারণ আমি পুলিশি পাহারায় এ ব্যবসা করে আসছি, লিখন আঙ্গুল ঘষিয়ে দেখিয়ে দেখিয়ে বলে পুলিশ আমাকে কিছুই করতে পারবে না এবং করবেও না। লিখনের এমন মাদক কারবারীর ভয়ানক কর্মকাণ্ডে এলাকাবাসী আতঙ্কিত ও চিন্তিত হয়ে বলেন বর্তমান রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেনের এ ব্যাপারে কোন ভূমিকা আমরা দেখি না। ফলে পুলিশ প্রশাসনের উপরে ভরসার বাঁধ ভেঙ্গে গেছে। বিস্তারিত আরও আসছে চোখ রাখুন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.