1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হালুয়াঘাট প্রেসক্লাবের এক বছরের কার্যনির্বাহী কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের রোডমার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে ৩ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল কালিয়াকৈরে বিষাক্ত পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ রামগড়ে মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

হালুয়াঘাট প্রেসক্লাবের এক বছরের কার্যনির্বাহী কমিটি গঠন

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ

হালুয়াঘাট প্রেসক্লাবের ১ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমতকে সভাপতি এবং এনটিভি ও সমকাল প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

গতকাল  সোমবার সন্ধ্যায় হালুয়াঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি এম. এ. খালেক (সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম. এ. মালেক (চ্যানেল এস টিভি), দপ্তর সম্পাদক মো. জাকিরুল ইসলাম (দৈনিক আজকের পত্রিকা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. দেলোয়ার হোসেন (দৈনিক গণমানুষের আওয়াজ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. ফারুক হোসেন (দৈনিক ঘোষণা) দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

সভায় নবনির্বাচিত সভাপতি জুলফিকার আলী জুলমত বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করব। সকল সদস্যের সহযোগিতায় প্রেসক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com