1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হালুয়াঘাটে মাদকবিরোধী সচেতনতা ও এসডিজি-৩ বিষয়ক আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার অনুমতির তথ্য মেলেনি চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় এক অনন্য নাম সৈয়দা তাজনাহার কাজল ঐতিহ্য ও সংস্কৃতির বার্তা নিয়ে ঘোড়ার গাড়িতে অনুষ্ঠানে যোগ দিলেন এমপি চাঁদ পাবনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদীর দুই পুলিশ কর্মকর্তা কাজিরহাট প্রবাসীর ঘরে, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি আইনশৃঙ্খলার অবনতি জনগণের আস্থার প্রতীক: দিনাজপুর-২ আসনে দৃশ্যমান উন্নয়নে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ জাল সনদধারী দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশে

হালুয়াঘাটে মাদকবিরোধী সচেতনতা ও এসডিজি-৩ বিষয়ক আলোচনা সভা

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) অর্জনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন, ২০২৩ তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের হালুয়াঘাটের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর।
সভার সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।আরো উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানা ইনচার্জ ফেরদৌস আলম সহ বিভিন্ন মাদ্রাসা ইমাম ও খতিব সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগণ। সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত থেকে মাদকবিরোধী কার্যক্রম ও এসডিজি-৩ অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন।
আলহাজ্ব সালমান ওমর রুবেল এমপি মহোদয় বলেন হালুয়াঘাট উপজেলা মাদক ও চোরাচালান বিরুদ্ধে সবসময়ই অভিযান পরিচালনা করা হবে।
স্কুল ও কলেজের সিসিটিভি ক্যামেরা সেটআপ করতে হবে কারণ স্কুল ও কলেজ ছুটির পরে বিভিন্ন শ্রেনি লোকজন প্রবেশ করে মাদক সেবন করে থাকে।
তিনি আরও বলেন অভিভাবক দের যে লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়ে দের খেলাধুলা জন্য মাঠে যাওয়া অনুমতি দিবে হবে তাহলে তারা মাদক কারবারি থেকে দূরে থাকবে।
হালুয়াঘাট উপজেলা নিবাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বলেন আমরা সবসময়ই মাদক কারবারি বিরুদ্ধ অভিযান পরিচালনা করে আসছি কোন তথ্য পেলেই তা অভিযান পরিচালনা করি।
হালুয়াঘাট থানার ইনচার্জ ফেরদৌস আলম বলেন আমাদের পুলিশ বাহিনী সমসময়ই অভিযান চালু রাখে আমরা প্রতিদিন মাদক সেবন কারীদের ভ্রাম্যমান আদালত মাধ্যমে জরিমানা ও শাস্তি দিয়ে থাকি।
হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলেন পড়াশোনা পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে হবে তাহলে মাদক থেকে রক্ষা পাওয়া যাবে । অডিটোরিয়ামে অংশগ্রহণকারী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী সচেতনতামূলক এই সভায় অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com