1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার অনুমতির তথ্য মেলেনি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাবা শক্তি সাহস ও প্রেরণার উৎস ঠাকুরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : ডা: শফিকুর রহমান দ্রুত অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, স্বরাষ্ট্র মন্ত্রীর পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক মো. মাসুদ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা দাউদকান্দিতে সাংবাদিক মনিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার অনুমতির তথ্য মেলেনি চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ

কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার অনুমতির তথ্য মেলেনি

reporter নুরুল ইসলাম সুমন,  চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার জেলগেট সংলগ্ন এলাকায় সরকারি বনভূমি ও পাহাড় কেটে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিবেশ ও ভূমি সংক্রান্ত আইন উপেক্ষা করে পাহাড়ের মাটি কেটে একটি ৮ তলা ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, জেলগেট সংলগ্ন সড়কের দক্ষিণ পাশে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউনুসের বাড়ির পাশবর্তী এলাকায় জুনাইদ হোসেন (স্থানীয়ভাবে পরিচিত ‘রোহিঙ্গা জুনাইদ’) ও তার ভাই সোহেলের নেতৃত্বে পাহাড় কেটে মাটি অপসারণ করে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট স্থানে দীর্ঘদিন ধরে মাটি কাটা ও নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মনীতি ও পরিবেশ সংরক্ষণ আইনকে উপেক্ষা করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত ভবনের জন্য কক্সবাজার পৌরসভা থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোহেল ও জুনাইদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অবিলম্বে ঘটনাস্থলে সরেজমিন তদন্ত, অবৈধ নির্মাণকাজ বন্ধ এবং পাহাড় ও বনভূমি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com