1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার অনুমতির তথ্য মেলেনি চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় এক অনন্য নাম সৈয়দা তাজনাহার কাজল ঐতিহ্য ও সংস্কৃতির বার্তা নিয়ে ঘোড়ার গাড়িতে অনুষ্ঠানে যোগ দিলেন এমপি চাঁদ পাবনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদীর দুই পুলিশ কর্মকর্তা কাজিরহাট প্রবাসীর ঘরে, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি আইনশৃঙ্খলার অবনতি জনগণের আস্থার প্রতীক: দিনাজপুর-২ আসনে দৃশ্যমান উন্নয়নে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ জাল সনদধারী দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশে

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ

reporter মোঃ লুৎফর রহমান,বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ

বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর ও সহমর্মিতা প্রকাশ করেছেন আসন্ন বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ।
এসময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সাধারণ সম্পাদকের ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ, চাল ও বস্ত্র বিতরণ করা হয়।
তাঁদেরকে আশ্বস্ত করা হয় বিএনপি সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং উপজেলা বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবেন।
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিরল পৌর শাখার সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুর রহমান, ১২নং রাজারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর বিএনপির নির্বাহী সদস্য আতাউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com