1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হাতিবান্ধায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন চেক বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সম্পত্তি বিরোধে চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানের বাঁধা ধুনটে সোনামণি কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট প্রদান সিলেটের কানাইঘাটে ০৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন ময়মনসিংহ সদরে  প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওসি পদে ব্যাপক পাল্টাপাল্টি: অব্যাহত বিতর্ক এবং পরিবর্তনের ঢল বিশ্ব বাবা দিবস: বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক বিশেষ দিন পাবনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদীর দুই পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালীতে চ্যানেল একাত্তরের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও লাঞ্ছনার অভিযোগ, থানায় জিডি

হাতিবান্ধায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন চেক বিতরণ

reporter আব্দুস সামাদ,লালমনিরহাট 
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, কৃষি উপকরণ এবং শিশুদের জন্য ভালোবাসা কিটস বক্স বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। শনিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।

অনুষ্ঠানে উপজেলার ৮২টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ ও মেরামতের জন্য ২ লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের আওতাবহির্ভূত শিশুদের মাঝে ভালোবাসা কিটস বক্স প্রদান করা হয়।

‎কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সবজি বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক, ফলজ গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়।  এ কর্মসূচির মাধ্যমে মোট ৬ হাজার ৯৫০ জন কৃষক উপকৃত হবেন। এর মধ্যে ৪ হাজার ২০০ জন কৃষক আমন ধানের বীজ ও সার, ১ হাজার ৫০০ জন কৃষক সবজি বীজ ও সার, ৩৪০ জন কৃষক গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপকরণ এবং ৮৫০ জন কৃষক ফলজ গাছের চারা ও জৈব সার পাবেন। এছাড়া লেবু চাষ সম্প্রসারণে ৬০ জন কৃষককে বিশেষ সহায়তা দেওয়া হবে। ‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন, আফজাল হোসেন, এম. সাইদুজ্জামান কোয়েল, আনোয়ার হোসেন, আমিনুর রহমান, রুবেল মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক এবং উপকারভোগীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com