1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঘিরে পটিয়ায় বিএনপির কঠোর অবস্থানের ঘোষণা ই-মেইলে তথ্য চাইতেই ৩৪ হাজার ২০০ টাকার বিল, কী বলছে আইন? ৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা গাজীপুরে আসন্ন এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ বিরুদ্ধে পুলিশি তদন্ত ও মামলা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নালিতাবাড়ী থানার আশরাফুজ্জামান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ও পৌরসভা শাখার যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রম রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল র‌্যালি

স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

reporter শাহাদাৎ হোসেন সরকার, আশুলিয়া
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে গত দুই বছরে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন না হলেও, ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যাপক অর্থ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আমলে চেয়ারম্যান ইউনিয়নের নিজস্ব অর্থায়নে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেও, ৫ আগস্টের পর অভিভাবকহীন এই ইউনিয়নে একক আধিপত্য বিস্তার করছেন সচিব আবুল কালাম আজাদ। অভিযোগ অনুযায়ী, আশুলিয়ার কাঠগড়া আমতলায় পাঁচ শতাংশ জমির ওপর তার আটতলা ভবন রয়েছে। এছাড়া মোহাম্মদপুরে রয়েছে চারতলা আরেকটি ভবন। ২৪ হাজার টাকা বেতনের একটি চাকরির সঙ্গে এসব সম্পদের মিল নেই বলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়াও সচিবের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সব কাজ তিনি নিজস্ব লোক দিয়ে করান। তার আচার-আচরণে ক্ষুব্ধ ইউনিয়নবাসী। এ বিষয়ে সচিব আবুল কালাম আজাদের বক্তব্য জানার চেষ্টা করলে তা পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com