ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা এবং মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি জোরদারকরণ, মানব পাচার রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যগণ নিজ নিজ দপ্তরের অগ্রগতি ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় জাকিয়া সুলতানা রোজি হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি),ফেরদৌস আলম হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি),।
ইনচার্জ ফেরদৌস আলম বলেন আমরা পুলিশ ও বিজিবি মিলে মাদক ও চোরাচালান বিরুদ্ধে সবসময়ই অভিযান পরিচালনা করে থাকি।
বিজিবি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।