বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২রা আগষ্ট রবিবার বিকেলে সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে কেক কর্তন, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাফরুল সাদিক। বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, উপজেলা শাখার সহ-সভাপতি নিয়ামুল হাবীব, সারিয়াকান্দি সদর ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান রঞ্জু, ফুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল রহমান, কাজলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হামিদ, সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাশেদ মন্ডল, ফুলবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদ, একতা, সংযোগ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে ডিজিটাল মাধ্যমে দেশ ও দলের পক্ষে ইতিবাচক প্রচারণা চালানোর উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, করবো কাজ, গড়বো দেশ, “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বিএনসিপি’র প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সাইবার যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরে জনগণকে সচেতন করতে হবে।