1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক

reporter মোঃ আব্দুল কাদির রাজু,সিলেট
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমায় ইমামদের জন্য নিজস্ব স্থায়ী ভবন নির্মাণ করা হবে। তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই ইসলাম, ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
রোববার (২ আগস্ট) সকালে দক্ষিণ সুরমায় এমএ মালিক এমপির খাজা মহলস্থ বাসভবনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমএ মালিক বলেন, জুমার খুতবায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি ইসলামের সুশৃঙ্খল জীবনব্যবস্থা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করতে ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি ইমামদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে স্মারকলিপি উপস্থাপন করবেন। এছাড়া দক্ষিণ সুরমার মসজিদ ও মাদরাসার উন্নয়নে ধর্মমন্ত্রীকে নিয়ে আসার আশ্বাস দেন এবং ভবিষ্যতে দক্ষিণ সুরমায় বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের জন্য ইমাম সমিতির নেতৃবৃন্দকে আহ্বান জানান।
‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দীন, মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলা সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভুঁইয়া, তেঁতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ আব্দুল আহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা আবুল বশর, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন এবং সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ।
সম্মেলনে দক্ষিণ সুরমা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্বারী দেলওয়ার আহমদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শুয়েব আহমদ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com