1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির

reporter শফিকুল ইসলাম ,
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ

গাড়ির (এসি) চুরি করে অনলাইনে বিক্রির চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চোর চক্রের দুই সদস্য চঞ্চল ও জিহাদ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে থানায় গিয়ে তদ্বির ও সুপারিশ করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সহযোগী সংগঠন এনসিপি ছাত্র শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব সরফরাজ হোসেন সজীবের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফতুল্লা এলাকায় একটি গাড়ি থেকে মূল্যবান এসি চুরি করে চঞ্চল ও জিহাদ। পরে তারা চোরাইকৃত এসিটি দ্রুত বিক্রির উদ্দেশ্যে জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্ল্যাটফর্মে ছবিসহ বিক্রির বিজ্ঞাপন দেয়।

বিজ্ঞাপনটি ভুক্তভোগী গাড়ির মালিকের নজরে এলে তিনি কৌশলে ক্রেতা পরিচয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে এসি কেনার কথা বলে একটি নির্দিষ্ট স্থানে দেখা করার কথা জানানো হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে ওত পেতে থাকা পুলিশ অভিযান চালিয়ে চঞ্চল ও জিহাদকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত এসিটি উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, দুই অভিযুক্ত থানায় আটক হওয়ার পর তাদের ছাড়িয়ে নিতে ফতুল্লা মডেল থানায় যান এনসিপি ছাত্র শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব সরফরাজ হোসেন সজীব। সেখানে তিনি আটক দুজনের পক্ষে কথা বলেন এবং তাদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে সুপারিশ করার চেষ্টা করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য, অপরাধের অভিযোগে আটক ব্যক্তিদের পক্ষে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদ্বিরের চেষ্টা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ছাত্ররাজনীতির ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com