1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাভারে মাদকের টাকা জোগাতেই ছুরিকাঘাতে শহিদুল হত্যা ‌ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভারে মাদকের টাকা জোগাতেই ছুরিকাঘাতে শহিদুল হত্যা ‌

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গত ২৮ মার্চ রাজধানীর উপকণ্ঠ সাভারে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন শহিদুল। কিন্তু হত্যাকাণ্ডের কারণ না পেয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছিলেন নিহতের পরিবার। প্রায় দেড় মাস পর ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই ব্যক্তির বরাতে র‍্যাব জানায়, মাদক কেনার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই দিন শহিদুলকে ছুরিকাঘাত করা হয়।

গতকাল রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। এর আগে গতকাল শনিবার রাতে ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

নিহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চরধরমপুর গ্রামের সাইদুলের ছেলে। তিনি সাভারের সোবহানবাগ আমতলা এলাকায় ভাড়া থাকতেন। পেশায় ছিলেন ডেন্টাল চিকিৎসা সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ফিউচার ডেন্টালের সহকারী।

গ্রেপ্তার নূর আলম (২৪) কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তিনি সাভারের ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

গত ২৮ মার্চ দুপুরে সাভার মডেল থানাধীন ছায়াবিথি আমতলা মোড় এলাকায় স্থানীয়

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com