1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সরকারি অনুমোদন সম্পন্নের আগেই গাছ কাটার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক। পটিয়ায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর বৃক্ষরোপণ ও শিশুদের খাবার বিতরণ ঈশ্বরদীতে ডান্স মাস্টার কুরবানের জন্মদিন পালিত ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুষ্টিয়ায় সাপের কামড়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি জলঢাকার বালাগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার হালুয়াঘাটে হাট-বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন স্থাপন

সরকারি অনুমোদন সম্পন্নের আগেই গাছ কাটার অভিযোগ

– ফরিদপুর থানার ওসির ব্যাখ্যা

reporter এনামুল হক, ফরিদপুর (পাবনা)
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ

পাবনার ফরিদপুর থানার প্রধান ফটকের পাশ থেকে দুটি মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুসরণ না করার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ফরিদপুর থানার প্রবেশপথের প্রধান ফটকের পাশের দুটি মেহগনি গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, সরকারি প্রতিষ্ঠানের গাছ লিখিত অনুমোদন ছাড়াই কীভাবে অপসারণ করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন বলেন, “গাছ দুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করা হয়। ফরিদপুরের বন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে মৌখিকভাবে গাছ অপসারণের অনুমতি দিয়েছেন। লিখিত অনুমতির জন্য আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাটা গাছ সরকারি বিধি অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে।”
ফরিদপুর বন কর্মকর্তা মো. মর্তুজা বলেন, “গাছ দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অপসারণের অনুমতি দেওয়া হয়েছে।” লিখিত অনুমোদনের আগে গাছ অপসারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের ক্ষেত্রে এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা (প্রজ্ঞাপন) রয়েছে, যার আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের ক্ষেত্রে নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় জবাবদিহিতা নিশ্চিত করা উচিত, যাতে সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com