1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জলঢাকার বালাগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

জলঢাকার বালাগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

reporter আসাদুজ্জামান, জলঢাকা (নীলফামারী) 
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ

নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় বালাগ্রাম চৌপুতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বালাগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু বক্কর মাস্টার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আনুষ্ঠানিকভাবে বালাগ্রাম ইউনিয়নে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেন। তিনি বলেন, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে দলের আদর্শ, উন্নয়ন ভাবনা ও প্রার্থীর বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জনকল্যাণমুখী, সুশাসনভিত্তিক ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠায় জামায়াতের নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “যেভাবে জনগণ আমাকে বিজয়ী করেছেন, তার চেয়েও বেশি ভোটে দলীয় চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com