1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুষ্টিয়ায় সাপের কামড়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা  ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক।

কুষ্টিয়ায় সাপের কামড়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি

reporter শরিফুল ইসলাম,কুষ্টিয়া
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

কুষ্টিয়ায় বর্ষা মৌসুম শুরু হতেই সাপের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সাপে কাটা ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে একটি বিষধর রাসেল ভাইপারের কামড়ের ঘটনা।
​হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে সাপে কাটা মোট ১৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। এর মধ্যে পুরুষ ওয়ার্ডে ১০ জন এবং মহিলা ওয়ার্ডে ৩ জন ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে দৌলতপুর উপজেলার জুবায়ের (২০) মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে আহত হন। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম পাট ধোয়ার সময় এবং কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের কৃষক রহিবুল মাঠে কাজ করার সময় সাপের কামড়ের শিকার হন। এছাড়া ভেড়ামারা উপজেলার কলেজপাড়া এলাকার হারুন বিষধর সাপ ভাইপারের কামড়ে আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের চিকিৎসক ডা: মো: মাহফুজুর রহমান, জানান, ভর্তি হওয়া সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্ষা মৌসুমে সাপের প্রজনন ও বিচরণ বেড়ে যাওয়ায় কুষ্টিয়া অঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com