1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‘পুলিশ-ডিবিও ফিরে গেছে, তোরা সাহস কোথায় পেলি নাইক্ষ্যংছড়িতে উন্নয়নের আড়ালে পাহাড় কাটা, ঝুঁকিতে অর্ধশত পরিবার লক্ষ্মীপুরে জুয়া আর মাদক ব্যবসা রমরমা মাতারবাড়ীকে বিদ্যুৎ-জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়া থানা পুলিশের তৎপরতায় ৩০ মিনিটে হারানো মোবাইল উদ্ধার সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা পড়াশোনার ফাঁকে মানবিক উদ্যোগ আসিফের দলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ সিডিএ কর্মকর্তা

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

reporter সুমন কুমার সাহা, সদরপুর (ফরিদপুর) 
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটর সাইকেল ও ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে বিজয় নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার ৫ যাত্রী।নিহত মোটর সাইকেল চালক বিজয় কুমার দাস (১৭) সে পার্শবর্তী ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্ত রঞ্জন দাসের ছেলে বলে জানা গেছে ।রবিবার (৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত যুবক বিজয় দাস কালিবাড়ি থেকে নুরুল্ল্যাগঞ্জের দিকে যাচ্ছিলেন, অপরদিকে অটোচালক যাত্রী নিয়ে বগাইল থেকে আটরশির দিকে আসতেছিলেন , পথিমধ্যে সদর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড় নামক চার রাস্তার মোড়ে মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশা কে পিছন থেকে ধাক্কা দিলে অটো রিকশাটি উল্টে যায় অন্যদিকে মোটর সাইকেল চালক বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা মোটরসাইকেল চালককে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষনা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ বলেন, লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com