1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‘পুলিশ-ডিবিও ফিরে গেছে, তোরা সাহস কোথায় পেলি নাইক্ষ্যংছড়িতে উন্নয়নের আড়ালে পাহাড় কাটা, ঝুঁকিতে অর্ধশত পরিবার লক্ষ্মীপুরে জুয়া আর মাদক ব্যবসা রমরমা মাতারবাড়ীকে বিদ্যুৎ-জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়া থানা পুলিশের তৎপরতায় ৩০ মিনিটে হারানো মোবাইল উদ্ধার সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা পড়াশোনার ফাঁকে মানবিক উদ্যোগ আসিফের দলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ সিডিএ কর্মকর্তা

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি

reporter মোঃ তরিকুল ইসলাম সাগর
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ

গাজীপুর জেলা পুলিশ লাইন্স স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাননীয় আইজিপি মহোদয়ের শিক্ষাবৃত্তি ২০২৫-এর আওতায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, গাজীপুরের উদ্যোগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

​প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের এই অর্জনকে ধরে রেখে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব সোয়েব মুহাম্মাদ, জনাব ফয়েজ আহমেদ মিরু, জনাব তানজিনা সুলতানা ও জনাব তাহমিনা বেগম।

এছাড়াও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, গাজীপুরের সভাপতি জনাব আশরাফ উল ইসলাম, পিপিএম, গাজীপুর জেলা পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষিকা জনাব ফাতেমা খাতুনসহ কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।​অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com