1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্যামনগরে পুকুরে বিলীন প্রধান সড়ক, চরম ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফ গ্রেপ্তার কুতুবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে মানবিকতার ব্যতিক্রমী আয়োজন ইসলামি ব্যাংক কর্মচারী কল্যান ইউনিয়ন ( সিবিএ) ২০২৬ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, কৃষকদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময় মানিকগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি হরিপুরে ৪২ বিজিবি কর্তৃক মদ আটক সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম মিশন মোড়ের আবাসিক হোটেল ঘিরে গুরুতর অভিযোগ, গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের দাবি

শ্যামনগরে পুকুরে বিলীন প্রধান সড়ক, চরম ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

reporter মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা 
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাগড়াদানা গ্রামের ৯১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের প্রধান সড়কের একটি বড় অংশ ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। এতে পথচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির পাশের অংশ ভাঙতে ভাঙতে বর্তমানে বড় একটি অংশ পুকুরে বিলীন হয়ে গেছে। ফলে সড়কটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রিকশা-ভ্যানসহ সাধারণ যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াতের সময় জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি পার হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ভেঙে যাওয়ার পর ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। বর্ষা মৌসুমে পানি ও সড়কের পাশের মাটি আরও নরম হয়ে যাওয়ায় ভাঙন বাড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের অবশিষ্ট অংশও পুকুরে বিলীন হয়ে যেতে পারে।

এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে আগামী এক মাসের মধ্যে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার করতে হবে। পাশাপাশি পুকুরের পাশের ভাঙন ঠেকাতে পাকা দেয়াল বা শক্তিশালী গাইডওয়াল নির্মাণ করা প্রয়োজন। বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ অবস্থায় শ্যামনগর পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের খাগড়াদানা গ্রামের বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com