1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুতুবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওসমানীনগরে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেপ্তার গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ কিশোরগঞ্জ কাশিমপুরে ছাত্র আন্দোলনে হামলা: ৩ আসামিসহ গ্রেপ্তার ৯ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফ গ্রেপ্তার কুতুবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে মানবিকতার ব্যতিক্রমী আয়োজন ইসলামি ব্যাংক কর্মচারী কল্যান ইউনিয়ন ( সিবিএ) ২০২৬ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কুতুবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার

reporter মো: ফরহাদ হোসেন সারিয়াকান্দি, বগুড়া
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ

আসন্ন সারিয়াকান্দি উপজেলা ৮নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, সারিয়াকান্দি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি বর্তমান কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন রাজনীতি ও সমাজসেবায় যুক্ত রয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, একটি আধুনিক, উন্নত ও সেবামূলক ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এই ইউনিয়ন বাসীর সেবক হয়ে কাজ করতে চাই। নাগরিকদের জন্য সকল সেবা সহজ, স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক করতে চাই। প্রতিটি ওয়ার্ডে অভিযোগ কেন্দ্র ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে। যে কোনো শালিস বিচার গ্রামেই যেনো সমাধান করা যায় এই ব্যবস্থা করবো। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন করা সহ ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থা করবো। প্রবাসীরা আমাদের দেশের জন্য রেমিট্যান্স যোদ্ধা। আমি প্রবাসীদের জন্য একাডেমিক পুরুষ্কারের ব্যবস্থা করবো এছাড়াও এই ইউনিয়নের বয়স্ক, বিধবা, মাতৃত্ব কালীন ভাতা, জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ যাবতীয় বিষয় নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com